আতিয়ার সভাপতি ও হানিফ মাহমুদকে সা. সম্পাদক করে ২৭সদস্যের কমিটি গঠন

# তাঁতীদল খুলনা সদর থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত #
খবর বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা সদর থানার কর্মী সম্মেলন ২০২৫ মহানগর বিএনপি কার্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক মোঃ আবু সাইদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর তাঁতীদলের সদস্য সচিব এ্যাড মোঃ আসলাম হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, যুগ্ম আহবায়ক এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক সৈয়দ হুমায়ুন কবির, জেলা তাঁতীদলের নেতা মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার, আব্দুলাহ আল মামুন, আনিসুজ্জামান মল্লিক, মো আলমগীর মাষ্টার, শরীফ আহমেদ মোল্লা, মাহতাব হোসেন, হালিম সর্দার, সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সভাপতি ডাঃ আবদুল হালিম মোড়ল, খালিশপুর থানা তাঁতী দল সভাপতি শেখ আব্দুর রহিম, খালিশপুর থানা তাঁতী দল সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলীমুজ্জামান রানা, ২৬ নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি মোঃ মোহিবুল্লাহ, ১৪ নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি শেখ আনিসুর রহমান, ১৩ নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি আব্দুস ছালামসহ খালিশপুর ও সোনাডাঙ্গা থানা তাঁতী দলের এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের।
সভায় মোঃ মিয়া আতিয়ার রহমানকে সভাপতি, মোঃ হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক ও মোঃ ইমরান হোসেন মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট খুলনা সদর থানা তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


