স্থানীয় সংবাদ
খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে ডা. প্রদীপ দেবনাথ

স্টাফ রিপোর্টার : খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র কনসালটেন্ট ডা. প্রদীপ দেবনাথ। রবিবার খুলনা শিশু ফাউন্ডেশনের এডহক কমিটির আহবায়ক ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ্ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির গত ১১ নভেম্বর সভার আলোচ্যসূচি-ফলোআপ(ক) এর সুপারিশের আলোকে এবং খুলনা শিশু ফাউন্ডেশনের গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত সভার আলোচ্যসূচি-৭ এর সিদ্ধান্ত মোতাবেক খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়কের শুন্য পদের বিপরীতে ডা. প্রদীক দেবনাথকে অস্থায়ীভিত্তিতে ‘তত্ত্বাবধায়ক’ নিয়োগ প্রদান করা হল।


