স্থানীয় সংবাদ
নগরীতে ট্রিপল মার্ডারের দুই দিনেও কোন গ্রেপ্তার নেই

# মামলা দায়ের : রহস্যজট খুলছে তদন্ত স্বার্থে বলছিনা : পুলিশ #
স্টাফ রিপোর্টার: খুলনা নগরীর লবনচরা থানাধীন টুটপাড়া এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে নিহত বৃদ্ধা মুহিদুুনন্নেছা (৬০) মুস্তাকিম(৯) ও সাফিয়া(৮) মামলা হয়েছে। গতকাল দুপুর দুইটায় নিহত দুই শিশুর পিতা শেফা আহমেদ বাদি হয়ে লবনচরা থানায় অজ্ঞাত নাম উল্ল্যেখ করে মামলা দায়ের করেন।যার মামলা নং-১০। এ দিকে দুদিন পার হলেও মুল খুনি এখনও ধরাছোয়ার বাইরে। এ বিষয়ে কেএমপি’র লবনচরা থানার অফিসার ইনচার্য হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, গতকাল ট্রিপল মার্ডরের মামলা দায়ের করেছে নিহত দুই শিশুর পিতা বাদি হয়ে।জমি সংক্রান্ত বিরোধের জেরে এমনটি হতে পারে বলে জনশ্রুতি থাকলেও আমরা তদন্ত স্বার্থে কিছু কলবনা। তবে, খুব অল্প সময়ের মধ্যে খুনের আসল রহস্য জট খুলবে। খুনিদের গ্রেপ্তার করা হবে।


