স্থানীয় সংবাদ

পথের বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে বাজারে প্যানা ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে

# আগামী ২৪ নভেম্বর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন #
# গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
# ৯ পদের বিপরীতে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৪ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৪টি সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন ৯টি পদে সরাসরি গোপন স্বচ্ছ ভোটে মোট ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন উপলক্ষে পথের বাজারসহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা পথের বাজার। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে দেখা যাচ্ছে। নির্বাচন উপলক্ষে পথের বাজারের প্রতিটি রাস্তাঘাট ও অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। চলছে বাজারের অলিগলিতে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং প্রচার প্রচারণা ও গণসংযোগ। আগামী ২৪ নভেম্বর ৯ টি পদে যে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো সভাপতি পদে ৪জন তারা হল মোঃ রুহুল কুদ্দুস লস্কর(চেয়ার), মোঃ হুমায়ুন কবির(আনারস), মোঃ হুমায়ুন কবির সরদার(চাকা), মোঃ শামীম আহম্মেদ(মটরসাইকেল), সহ-সভাপতি পদে ৩জন তারা হলো মোঃ রফিকুল ইসলাম(মই), মোঃ মকবুল হোসেন সরদার(ডাব), মোঃ শরিফুল ইসলাম(তালা-চাবি), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪জন তারা হলো মোঃ মনজুরুল ইমাম(ঘোড়া), মোঃ এরশাদ আকুঞ্জী (ফুটবল), মোঃ সোহেল ফারাজী(গরুর গাড়ি), মোঃ মফিজুর রহমান(গোলাপফুল), সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫জন তারা হলো মোঃ মোমিনুল ইসলাম টিটুল(বই), মোঃ আবু সাঈদ ফারাজী(বাইসাইকেল), মোঃ রাজা গাজী(দোয়াত-কলম), মোঃ কুদ্দুস ফারাজী(মাছ), মোঃ মুকুল সরদার(কাপ-পিরিচ), সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২জন তারা হলো মোঃ রানা আকুঞ্জী(মোরগ),মোঃ আতিয়ার রহমান(হাতুড়ী), কোষাধক্ষ পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো এফ. এম তৌহিদুল ইসলাম(খেজুর গাছ) ও মোঃ জসিম সরদার(হাতপাখা), প্রচার সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ রেজাউল শেখ(বক), মোঃ হানিফ শেখ(ঘড়ি), মোঃ নাঈম(গাভী), মোঃ একলাজ মাতব্বর(টেবিল ফ্যান)।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা বলেন, ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২৪ নভেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ৪টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাজারের মোট ২৬৩জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য বাজারের নেতা নির্বাচিত করবেন। নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button