স্থানীয় সংবাদ

আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাইÑ মঞ্জু

# বিএনপি, সমাজসেবক ও এনজিও ব্যাক্তিবর্গের প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসায় বিএনপি নেতৃবৃন্দ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশকে অস্থিতিশীল করা ও আগামী নির্বাচন বানচাল করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের প্রতি আহ্বান জানিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, জাতীয় সার্বভৌমত্বকে কখনও কোনো আদেশ দিয়ে তো বাধ্য করা যায় না। কারণ দেশের সর্বোচ্চ সার্বভৌমত্ব হলো জাতীয় সংসদ। মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করে। জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। ‘আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব মতের মানুষ তাদের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘœ, সুষ্ঠু ও ইনক্লুসিভ।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর থানার ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মরহুম এড. মহসীন মোল্লা, ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মরহুম আব্দুস সাত্তার পিনু, সাবেক মন্ত্রী মরহুম এস এম আমজাদ হোসেন, সাবেক মন্ত্রী মরহুম মমিন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মরহুম টগর কাজী, এনজিও ব্যাক্তিত্ব মরহুম কাজী ওহেদুজ্জামান এর বাসভবনে যান এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খেজের আহমেদ, অসুস্থ ক্রীড়া সংগঠক ইকবাল হোসেন, অসুস্থ অধ্যাপক ফকির রেজাউদ্দিন, নিরালা জনকল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক অসুস্থ জিয়াউর রহমানসহ সকল পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সুস্থতা কামনা করেন এবং দোয়া চান। নজরুল ইসলাম মঞ্জু অরোও বলেন, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদ- বজায় রেখে ঘোষিত রায়ে দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যূত্থানে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।
সাক্ষাত এর সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু নিয়াজ আহমেদ তুহিন, গিয়াসউদ্দিন বনি, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, আব্দুল মতিন, নাসির খান, ওমর ফারুক, আল বেলাল, মোস্তফা কামাল, মোহাম্মাদ আলী, জাকারিয়া লিটন, রিয়াজুর রহমান, খায়রুল ইসলাম লাল, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, খান শহিদুল ইসলাম, মাজেদা খাতুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button