খুলনা পিকআপ চালক কল্যাণ সমিতির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার :খুলনা পিকআপ চালক কল্যাণ সমিতির উদ্যোগে ট্রাফিক সার্জেন্ট কর্তৃক সরকারি কাজে গাড়ি রিকোজিশনের নামে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার রাত সাড়ে ৮ মুজগুন্নি উত্তরপাড়া এলাকায় সভা অনুষ্ঠিত হয়।সভার বক্তারা বলেন, ট্রাফিক সার্জেন্ট আমাদের পিকআপ গাড়ি সরকারি কাজে রিকোজিশন করে। মাসে একবার একটি গাড়ি রিকোজিশন করার কথা থাকলেও সার্জেন্টগন ২/৩ বার আমাদের গাড়ি সরকারি কাজে পাঠিয়ে দেন। ড্রাইভারদের ঠিকমতো খেতে দেওয়া হয় না। গাড়ি চালানোর জন্য তেল কম দিয়ে বেশি গাড়ি চালানোর কথা বলে। রাতে ঘুমানোর জায়গা দেয়া হয় না। পিকআপ চালকরা কিছু বললে তাদের সাথে খারাপ আচরণ করা হয়। পিকআপ চালক ও মালিকগণ বলেন, আমাদের গাড়ি যদি মাসে ২-৩ বার নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের তো পেটের ভাত জোগাড় করার ব্যবস্থা থাকে না। আমাদের পরিবার নিয়ে কষ্টে দিন অতিবাহিত করতে হয়। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি তারা যেন একটি গাড়ি মাসে একবার রিকজিশন করে। প্রতিবাদ সভায় পিকআপ চালক কল্যাণ সমিতি সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন,সহ-সভাপতি খন্দকার মোতালেব হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন, কোষাধক্ষ্য মোঃ আব্দুল হামিদ,মোঃ আবু সাঈদ, মোহাম্মদ আলী, মোঃ সাবু, জাহাঙ্গীর আলম, মোঃ রুবেল রানা, রবিউল ইসলাম, মোঃ সোহাগ কামরুজ্জামান ভাইগনা হৃদয়সহ সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও গাড়ির মালিক ও ড্রাইভারগন উপস্থিত ছিলেন।



