স্থানীয় সংবাদ

কুরআনের খেদমতে সম্পৃক্তদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব : অধ্যাপক মাহফুজুর রহমান

# হেফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। তিনি বলেন, এই প্রতিযোগিতা হিফজুল কুরআনের প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা কুরআন মুখস্থ করে, তারা রাসূল (সা.)-এর প্রকৃত ওয়ারিস।” তিনি বলেন, ইলম এমন একটি সম্পদ, যা মৃত্যুর পরও কবরে উপকারে আসে। এই ধরনের আয়োজন সমাজে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় খুলনা মহানগরীর আড়ংঘাটা জিন্নুরাইন কওমি মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আড়ংঘাটা ও দৌলতপুর থানার উদ্যোগে হেফজুল কুরআন প্রতিযোগিতায়-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা জাফর সাদিক আনসারী, মনোয়ার হোসেন আনসারি, অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার নাসিম রেজা, মো. রমজান মোল্লা, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, মাস্টার আলতাফ মাহমুদ, মোহাম্মদ বিল্লাল হোসেন, হাফেজ মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button