স্থানীয় সংবাদ

দৌলতপুরে এটিআই’এ নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার : দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে(এটিআই) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান মঙ্গলবার এটিআই শহীদ মিনার প্রাঙ্গণ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।১৩৭ জন শিক্ষার্থী এ বছর নতুন ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর এটিআই’র অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন। সভাপতির আলোচনায় দৌলতপুর এটিআই’এ অধ্যক্ষ বলেন, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত একটি সরকারি প্রতিষ্ঠান। যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাভুক্ত। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি প্রযুক্তি বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার কোর্স করানো হয়। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।শিক্ষার মান বজায় রেখে এই সুনাম ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনা করেন দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউ (এটিআই)’র মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন,মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ নাহিদা ইসলাম,কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস,প্রশিক্ষক কৃষিবিদ মোছাঃ তাসমিনা হোসেন, কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, কৃষিবিদ দিনাশ্রী বিশ্বাস, কৃষিবিদ মোঃ হৃদয় হোসেন,কৃষিবিদ মোঃ আরিফুল ইসলাম,কৃষিবিদ মহিদুল ইসলাম মিয়াসহ এটিআই এর নবীন প্রবীণ শিক্ষায়তৃবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীগণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button