রতিটি পাড়ায় মহল্লায় জনগণ নির্বাচনী আমেযে মেতে উঠেছে-আজিজুল বারী হেলাল

দিঘলিয়া প্রতিনিধি ঃ বিএনপির তথ্য সম্পাদক খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল প্রতিদিনের ন্যায় একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে দিঘলিয়া উপজেলার চন্দনী মহল শিল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে ও শিক্ষকদের সাথে মতবিনিময় করে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন। তিনি স্টার জুট মিলস বিদ্যালয়সহ চন্দনী মহলের বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। তিনি চন্দনী মহল বাজার, এ্যাপেক্স স্কুলে, পূর্ব মল্লিক পাড়ায় নির্বাচনী সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিকাল সাড়ে ৪ টায় উত্তর চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমাদের নেত্রী বাংলাদেশের আপোষহীন নেত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমার দল বিএনপির পক্ষে আপনাদের শুভেচ্ছা। প্রিয় সেনহাটির প্রিয় মানুষ আপনাদের কাছে বলতে চাই, আমাদের দিঘলিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী থাকতে পারেনা। কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর বিএনপিতে স্থান নাই। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারেনা। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন। আমাদের সবচেয়ে সুন্দর আর্থিক সুযোগ সুবিধা ভালো ছিলো কিন্তু স্টার জুট মিলসহ এ অঞ্চলের অনেক মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে এ এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিএনপি সরকারে গেলে এসব মিল চালু করবে। এখানে অনেক মিল থাকায় কর্মসংস্থান ছিলো অনেক। আমরা আবার মিলগুলো চালু করার চেষ্টা করবো। এখানে লবনাক্ত এবং আয়রন পানি বেশি। আমরা দিঘলিয়ায় বিশুদ্ধ পানির প্লান্ট করতে চাই। আওয়ামী লীগ আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা ফ্যাসিস্ট মাফিয়া আচরণের কারণে এখন বিদেশে পালিয়ে গিয়েছে। তাই ২য় সারির দল জামাত নিজেকে আওয়ামী লীগের মতো ভাবছে। আমরা যদি সরকার গঠন করি এ অঞ্চল বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, মোল্যা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, মোজাম্মেল শরীফ। সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সুলতানা, আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, পলি বেগম, কুদরত-ই- ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, রিনা পারভীন, সালমা বেগম, লিটন শেখ, হিমেল গাজী, সাজিদ, সোহাগ প্রমুখ।



