মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনার পেশাজীবী সাংবাদিকরা তাদের হারানো অধিকার ফিরে পাবে : বকুল

নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন
স্টাফ রিপোর্টার : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে মতপ্রকাশের স্বাধীনৎ াছিল না। সঠিক তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকরা হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছে। এর প্রতিবাদ করতেও কেউ সাহস পায়নি। তিনি বিশ^াস করেন রাজনীতিবিদদের চলার পথে ভুল ত্রুটি সাংবাদিকরা গঠনমূলক লেখনির মাধ্যমে তুলে ধরবে। এটাই স্বাভাবিক। আর সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য দরকার গতিশীল ও বলিষ্ট নেতৃত্ব। আমার বিশ^াস মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনার পেশাজীবী সাংবাদিকরা তাদের হারানো অধিকার ফিরে পাবে। আর ইউনিয়নটির দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে উঠতে সক্ষম হবে। বুধবার (১৯ নভেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে তিনি সাংবাদিকদের উদ্যোশ্যে এ সব কথা বলেন।
এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্য এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্য মিজানুর রহমান মিলটন, এমইউজে খুলনার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
এ সময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
রকিবুল ইসলাম বকুল আরও বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ^াসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কারণেই দু:শাসনের পতন ত্বরানিত করেছে। তিনি বলেন, নিজেদের ভিতরে চিন্তা এবং মতের পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দেশ ্ও জাতীর বৃহত্তর স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকলে আর কোন ফ্যাসিবাদ আসবে না। তিনি বলেন, সাংবাদিকদের যে কোন সমস্যায় আমি পাশে থাকবো। প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের গঠনমূলক সকল কর্মকান্ডে আপনাদের একজন হয়ে আমি থ্কাবো।



