স্থানীয় সংবাদ

যশোর চৌগাছায় পূর্ব শত্রুতায় চাচার হামলায় আহত ভাতিজা

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে আপন চাচার হামলায় সোহাগ হোসেন (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্বাসপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, চাচা বকতিয়ার রহমান (৫৫) এবং তার স্ত্রী মরিয়ম (৪৫) লোহার রড দিয়ে সোহাগের হাত ও দুই পায়ে আঘাত করে কাটা জখম করে। পরে স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button