জাতীয় সংবাদ

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদ-ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ-ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে এখন থেকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বুধবার তাদের মৃত্যুদ-ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদ-াদেশ দেওয়া হয়। দুটি অভিযোগে এ রায় ঘোষিত হয়।
অভিযোগ-১, তিনটি কাউন্ট:
কাউন্ট-১: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন।
কাউন্ট-২: ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেবো বলে উস্কানি ও আদেশ দেন। অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা দেননি।
কাউন্ট-৩: এরই ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা।
শাস্তি: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদ-।
অভিযোগ-২: তিনটি কাউন্ট:
কাউন্ট-১: ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনার সঙ্গে তাপসের এবং পরবর্তী সময়ে হাসানুল হক ইনু সঙ্গে কথোপকথনে দেখা যায়, আসামি শেখ হাসিনা ড্রোন ব্যবহার করে আন্দোলনকারিদের অবস্থান নির্ণয়, আন্দোলনরত ছাত্র-জনতাকে হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে হত্যার নির্দেশ দেন। অপরাধ সংঘটনে আসামিরা তার অধীনস্থদের কোনো বাধা দেননি।
কাউন্ট-২: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট চানখাঁরপুলে ছয় জন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করে।
কাউন্ট-৩: যার ফলশ্রুতিতে ৫ আগস্ট আশুলিয়ায় ছয় জন আন্দোলনকারীকে হত্যা করে পুলিশ। পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।
শাস্তি: শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ-।
দুই আসামির সব সম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত করা হয়। সরকার জুলাই এ ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ করবে। উভয় অভিযোগে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছর কারাদ- হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button