খুলনা বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতে অভিযান

# ৩টি মামলা ও জরিমানা #
# স্টেক হোল্ডারদের অংশগ্রহণে গণশুনানি #
স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই বিভাগীয় অফিস ও খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট অভিযানে নগরীর নিউমার্কেট ডে- সেভেন ইউনিক শপিং মল এ কসমেটিকস বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানিকৃত শ্যাম্পু, ফেস ওয়াস, লোশন, বেবি লোশন, স্কিন ক্রিম বিক্রয় -বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট পচিশ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ডে- সেভেন ইউনিক শপিং মলকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিত ইসুবগুল ভূষি, জয়েত্রী, জয়ফল, বহেরা- পণ্যসমূহ বিক্রি করায়-“ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৪/৪১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং নিউ মার্কেট বাজারে মো: ইদ্রিস মাছের দোকান কে বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিত ওজনযন্ত্র ব্যবহার করায়-“ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার ( সিএম) ও মো: রহিজ আহমেদ পরীক্ষক (মেট) ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন । ভোক্তা সাধারনের নিকট মানসম্পন্ন অন্য সামগ্রী তুলে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় বিএসটিআই কর্তৃপক্ষ। এছাড়াও খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টায় বিএসটিআইয়ের সম্মেলন কক্ষে গণ শুনানি অনুষ্ঠিত হয়। খুলনা বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ লুৎফর রহমান’র সভাপতিত্বে স্টেকহোল্ডারদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিভিন্ন রকম পণ্য উৎপাদনকারী, মোড়কজাতকারী, সী ফুড রপ্তানিকারক, এলপি গ্যাস প্রতিনিধি, জুয়েলার্স সমিতি এবং বিভিন্ন বাজার সমিতির প্রতিনিধিসহ অন্যান্য স্টেকহোল্ডারগণ উপস্থিত হয়ে তাদের সেবাগ্রহণ সংক্রান্ত বিভিন্ন মতামত উপস্থাপন করেন।



