বিনোদন
‘সুপার সিঙ্গেল’ কনা, কেমন জীবনসঙ্গী চান?

প্রবাহ রিপোর্ট ঃ জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার বিবাহবিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে সেসব খবর বরাবরই অস্বীকার করেছেন এই গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে কথা বলেছেন কনা। সাক্ষাৎকারে এই গায়িকা প্রশ্ন করা হয়, তিনি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন- এমন খবর সত্যি কি না। জবাবে তিনি বলেন, ‘রিউমার। আমি এখন সুপার সিঙ্গেল।’ পরে ভবিষ্যৎ সঙ্গী হিসেবে কেমন মানুষ চান, জানতে চাইলে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’ উল্লেখ্য, ২০১৯ গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা। ২০২৫ সালের ১৬ জুন বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।



