বাংলাদেশে টিউলিপের কারাদ- নিয়ে কী বলছে ব্রিটিশ মিডিয়া?

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিককে কারাদ- দিয়েছেন আদালত। এই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রায় সবগুলো মিডিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার (১ ডিসেম্বর)। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে। কারাদ-ের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।



