জাতীয় সংবাদ

সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ: মামুনুল

প্রবাহ রিপোর্ট ঃ আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ- এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। গতকাল শুক্রবার কেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে পাঁচ দফা দাবি আদায়ে আট দলের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। মাওলানা মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতি মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলামে যে বৈষম্যহীনের কথা বলা হয়েছে, পুঁজিবাদর অর্থব্যবস্থা কবর দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবতায়ন করতে হবে। আগামীতে ইসলামি হুকুমত কায়েম করতে চাই মন্তব্য করে তিনি বলেন, ইসলামি হুকুমত হলে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে কেউ খাবে না- তা হবে না। দেশের একটা টাকাও বিদেশে পাচার হবে না। মামুনুল হক বলেন, আমাদের বিগত দিনগুলো শুধু উন্নয়নের গল্প শুনানো হয়েছে। কিন্তু নিজেরাই হাজার কোটি টাকার মালিক বনে গেছে। সাধারণ কেটে খাওয়া মানুষের কোন পরিবর্তন হয়নি। এই তো উন্নয়ন। বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে মামুনুল হক বলেন, দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটের বাক্স ভরতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে তার দায় নিতে হবে। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button