স্থানীয় সংবাদ

ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে বার্ষিক বিজ্ঞান মেলা ও ফুডফেস্ট অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল খুলনায় বার্ষিক বিজ্ঞানমেলা ও ফুডফেস্ট অনুষ্ঠিত হলো গতকাল প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে। নগরীর পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মনোজ্ঞ বিজ্ঞানমেলা ও ফুডফেস্ট ঘিরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপন লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে নয়টায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। দুপুর আড়াইটা ব্যাপি চলমান এই উৎসবে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আবদুল মমিন, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা জনাব মো: আব্দুস সালাম ফারাজী, খুলনা কলেজিয়েট স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক জনাব পলাশ কুমার দে, জনাব শেখ ওসমান গণি, জনাব আশিকুর রহমান, কাজী রোকাসানা সুলতানা, জনাব মনিরা খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উৎসবে অধিকসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপচেপড়া ভীড় ও তাদের হাতে তৈরি বাহারি পিঠার সমারোহ এবং শিক্ষার্থীদের অভিনব ও সৃজনশীল বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপনা দেখে অতিথিবৃন্দ মুগ্ধ হন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে বেশি বেশি করে বিজ্ঞানচর্চা করার উপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইমরুল কায়েস সহপাঠ্যক্রমিক কর্মকান্ডের অংশ হিসেবে এবং বিজ্ঞানচর্চর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিবছর ধারাবাহিকভাবে এই উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি অনুষ্ঠান আয়োজক কমিটি, বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button