এনসিপি-র খুলনা জেলা আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

# ফয়জুল্লাহ আহবায়ক, উজ্জ্বল সদস্য সচিব #
খবর বিজ্ঞপ্তি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র খুলনা জেলা আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন (৩) মাসের জন্য এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এই কমিটি অনুমোদিত হয়। অনুমোদিত কমিটিতে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)-কে আহ্বায়ক এবং আরিফুজ্জামান উজ্জ্বলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনির্বাচিত আংশিক কমিটির অন্যান্য পদে মনোনীত দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা শওকত হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. হাসানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাৎ বাবুল এবং মো. কদরুল হাসান সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দলীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত আংশিক কমিটিতে এনসিপি-র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষর প্রদান করে অনুমোদন নিশ্চিত করেছেন।



