জাতীয় সংবাদ

আনিসুল ও মঞ্জুর নেতৃত্বে ২০ দলীয় জোটের আত্মপ্রকাশ

প্রবাহ রিপোর্ট : জাতীয় পার্টির সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেয়া হয়।
জোটে থাকা দলসমূহ- নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর দল ছাড়াও জোটে থাকা অন্য দলগুলো হচ্ছে- জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button