স্থানীয় সংবাদ

খুলনার প্রাণ ময়ুর নদকে দখল দুষণ থেকে রক্ষা করতে হবে

# বিশ্ব নদী দিবস উপলক্ষে বেলার মানববন্ধনে বক্তারা #

স্টাফ রিপোর্টারঃ বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার সকালে নগরীর ৫নং ঘাট ভৈরব নদীর পাড়ে সৌন্দর্যবর্ধন চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)সহ কয়েকটি সংগঠন যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে সভাপতিত্ব করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সুজন মহানগর কমিটির সম্পাদক এস কে এম তাছাদুজ্জামান, সিপিবি নেতা কম. মিজানুর রহমান বাবু, ছায়াবৃক্ষের নির্বাহী প্রধান মাহবুবু আলম বাদশা, মঞ্চের সদস্য শরিফুল ইসলাম সেলিম, কেসিসির লাইসেন্স অফিসার (ট্রেড)খান হাবিবুর রহমান, সুজন মহানগর কমিটির সহ-সম্পাদক খলিলুর রহমান সুমন, আব্দুল্লাহ, খলিলুর রহমান, রনজিৎ কুন্ডু প্রমূখ। পরে ভৈরব নদীতে নৌকা ভ্রমণ করা হয়। বক্তারা বলেন, নদী জীবনত্ত্ব সত্বা। তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলের। খুলনার প্রাণ ময়ুর নদ দখলে দুষণের এখন একাকার। এটাকে ঐক্যবদ্ধভাবে সকলে রক্ষা করতে হবে। এছাড়া ভৈরব নদীর প্রায় মাঝ বরাবর পরিবেশ বিধ্বংসী ইটভাটা গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া ময়ুর নদ দখল করে ভূমি দস্যুরা স্থাপনা নির্মাণ করেছে। যা অপসারনের দাবি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button