তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

প্রবাহ রিপোর্ট ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। প্রচ- ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গত সোমবার সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। শিশু ও বয়স্করা জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। বেশি সংকটে পড়েছেন শ্রমজীবী মানুষরা। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা হওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।



