রংপুরের ছয়টি আসনই ১১ দলীয় জোটের

প্রবাহ রিপোর্ট ঃ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনেই ১১ দলীয় জোটের প্রার্থীরা জয় পেয়েছেন। জামায়াতে ইসলামী ৫টি এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি একটি আসনে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এনামুল আহসান বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। রংপুর-১ আসনে জামায়াত প্রার্থী রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২শ ৪৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১ ভোট। রংপুর-২ আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৮০ হাজার ৫৩৮ ভোট। রংপুর-৩ সদর আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান শামু পেয়েছেন ৮৫ হাজার ৪৯৮ ভোট। জাতীয় পার্টির জিএম কাদের তৃতীয় হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪৩ হাজার ৭৯০ ভোট। রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আক্তার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। রংপুর-৫ আসনে জামায়াতের গোলাম রব্বানী ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট। রংপুর-৬ আসনে জামায়াত প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার প্রাপ্ত ভোট ১ হাজার ২শ ৮৭ ভোট।



