জাতীয় সংবাদ
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

প্রবাহ রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গতকাল শনিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মহাসচিব জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখতে, মানবাধিকারের পূর্ণ উপভোগ নিশ্চিতে ও সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব রাজনৈতিক স্টেকহোল্ডারদের উৎসাহিত করেন। তিনি আরও বলেন, এটি কোনো নির্বাচনের পরে সরকারের কাছ থেকে যা আশা করি তা নয়, জনগণ সরকারের কাছ থেকে এটাই প্রত্যাশা করে। আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।



