জাতীয় সংবাদ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রবাহ রিপোর্ট ঃ যাত্রাবাড়ীর কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই কিশোর স্থানীয় একটি মাদ্রাসায় হেফজোতে পড়াশোনা করতো। গত রোববাররাতে কাজলা স্কুল গলিতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের বন্ধু রায়হান জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার কাজলায় এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো মাহিম। তিনি স্কুল গলিতে পৌঁছালে ১০ থেকে ১২ জন কিশোর তাকে পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে সেখানে পরে থাকতে দেখে তার স্বজনদের সংবাদর দেয় স্থানীয়রা। মাহিমের ভগ্নিপতি রাফিসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের দীন ইসলামের ছেলে মাহিম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button