যেসব আলোচিত নেতা জায়গা পাননি মন্ত্রিপরিষদে

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জুলাই অভ্যুত্থানের পর দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন উপমন্ত্রী রয়েছেন।
দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় না থাকার পর অনেক আলোচিত নেতা মন্ত্রিপরিষদের সদস্য হওয়ার আশা করেছিলেন। তবে তাদের মধ্যে অনেকের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি।
মন্ত্রিপরিষদে জায়গা না পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ড. আব্দুল মঈন খান, ড. রেজা কিবরিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, ফজলুর রহমান এবং লুৎফুজ্জামান বাবর।
তরুণ নেতৃত্বের মধ্যে মন্ত্রিপরিষদে জায়গা পাননি আন্দালিব রহমান পার্থ, সেলিম ভূঁইয়া, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, আজিজুল বারী হেলাল, হুম্মাম কাদের চৌধুরী এবং রকিবুল ইসলাম বকুল।



