স্থানীয় সংবাদ

সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

তনু হত্যা মামলা

প্রবাহ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার দুই গুরুত্বপূর্ণ অভিযুক্ত সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে পৃথক রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে বলে বুধবার জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তনু হত্যা মামলায় পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জাহিদুজ্জামান ও শাহীন আলমকে গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের প্রয়োজনে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়ার আগেই তারা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
এর আগে গত জুনে কুমিল্লার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। আদালতের ওই নির্দেশের পর পিবিআই বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি-ঢাকার) মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button