জাতীয় সংবাদ
অগ্নিঝরা মার্চ

১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ বাঙালির ইতিহাসে স্বাধীনতার মাস যা অসহযোগ আন্দোলন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ২৫ মার্চের কালরাত এবং ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের পথপ্রশস্ত করে। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানচিত্র খচিত পতাকা উত্তোলন এবং ২৩ মার্চ পাকিস্তান দিবসে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন ছিল এ মাসের বিশেষ ঘটনা। অগ্নিঝরা মার্চের প্রধান ঘটনাবলি : ১ মার্চ: ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করলে বিক্ষোভে ফেটে পড়ে বাংলাঅসহযোগ আন্দোলন শুরু।



