স্থানীয় সংবাদ

ক্ষমতার জন্য নয়, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই জামায়াতের রাজনীতি

# তেরখাদায় কর্মী সমাবেশে গোলাম পরওয়ার #

তেরখাদা (খুলনা) প্রতিনিধি ঃ ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতের রাজনীতি করি না। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জামায়াত রাজনীতি করে।’Ñবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিকে নয়, আদর্শকে ক্ষমতায় নিতে চায়। দেশকে দুর্নীতি, অনিয়ম ও অন্যায়মুক্ত করতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি বলেন, ‘ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণের প্রয়োজনের সময় কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে কর্মীদের সমাজকর্মীর দায়িত্ব পালন করতে হবে।’
জামায়াতের এই নেতা বলেন, মানুষের আস্থা অর্জন ছাড়া কোনো সংগঠন দীর্ঘমেয়াদে শক্তিশালী হতে পারে না। তাই নেতাকর্মীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সব স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক ও সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে আগামী নির্বাচনে বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।’
নেতাকর্মীদের নৈতিক ও আত্মিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সব পর্যায়ের জনশক্তিকে তাকওয়ার মান নিশ্চিত করতে হবে। খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে। নিজেদের আমল, চরিত্র ও কর্মকা-ের মাধ্যমে মানুষের কাছে আদর্শ স্থাপন করতে হবে।’
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’
দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে দ্রুত পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মী সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন এবং জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
এ ছাড়া মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাহফুজুর রহমান, মাওলানা এম. এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা ইবাদুর রহমান, আহসান হাবিব টুকু, মিজানুর রহমান, মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম রাগীব, সাজ্জাদুর রহমান রাসেল, ছাত্রনেতা মিল্লাত হোসেন ও মো. ইফরাদ হোসেন উপস্থিত ছিলেন।
তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ নাহিদ হাসান।
সমাবেশে তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কর্মী সমাবেশকে কেন্দ্র করে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button