জাতীয় সংবাদ

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির ১৪ সদস্যের কমিটি

প্রবাহ রিপোর্টঃ জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।এতে জানানো হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটি প্রধান এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উপ-প্রধান মুজাহিদুল ইসলাম শাহীন। কমিটির সদস্য কাজী রাইসুল ইসলাম (জুলাই আহত যোদ্ধা), শারমিন সুলতানা (শহীদ জুয়েলের বোন), জাহিদ হাসান (গুম হওয়া পরিবারের সদস্য), মো. মাহবুব আলম, অ্যাড. খন্দকার রাকিব, অ্যাড. ওমর ডালী, অ্যাড. এরশাদুল বারী খন্দকার, অ্যাড. আমিনা আক্তার লাভলী, অ্যাড. জহিরুল ইসলাম মুসা, অ্যাড. হুমায়রা নূর, তামিম আহমেদ ও আরমান হোসাইন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button