জাতীয় সংবাদ

দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ আটক ২

প্রবাহ রিপোর্ট ঃ জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি ও ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। আটকরা হলেন- শিপন মিয়া ও আব্দুস ছামাদ। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকার ১০৭৫ নম্বর সীমান্ত পিলারের কাছে কুমারের চরে চোরাচালানবিরোধী অভিযান চালায় পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা। অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ সময় রুপির মালিক শিপন ও ছামাদকে আটক করা হয়। আটক দুজনের কাছ থেকে রুপির পাশাপাশি ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইলফোন, পান ও মসলা জব্দ করা হয়েছে। পরে তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button