স্থানীয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চালু হচ্ছে ডেঙ্গু ইউনিট

স্টাফ রিপোর্টার ঃ সারা দেশের থেকে খুলনায় বেড়েছে ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ। এতে করে খুলনা বিশেসায়িত হাসপাতালে চালু হচ্ছে পৃথক ডেঙ্গু ইউনিট যেখানে থাকছে চিকিৎসারত রোগিদের কেবিন ব্যবস্থা। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন নির্দেশনা থাকায় ডেঙ্গু ইউনিট চালুর ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির ৫ম তলায় কেবিনের পাশে ৪৮ শয্যা বিশিষ্ট ডেঙ্গু ইউনিট চালু করা জন্য সকল প্রস্তুতি শুরু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের চুড়ান্ত নির্দেশনা পেলে কার্যক্রম শুরু হবে। এছাড়া হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে এমন উদ্দ্যেগ। ডেঙ্গু রোগীদের দ্রুত কাযকর্র চিকিৎসা সেবা দিতে চিকিৎসক, নার্স, এর পাশাাশি ওষূধ চিকিৎসা সরাঞ্জামাদি প্রস্তুত করা হয়েছে। এছাড়া তথ্যমতে গতকাল ২৭ আগস্ট পর্যন্ত ২৪ ঘন্টায় সারাদেশে ৮৬৮ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসাধিন আছে দুই হাজার ৮৩ জন। বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, সারাদেশের তুলনা খুলনাতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে যে কারণে খুলনা বিশেষায়িত হাসপাতালে ৫ম তলায় পৃথক করে আমরা ডেঙ্গু ইউনিট চালু করছি। এখনও পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের থেকে লিখিত আদেশ দেয়া হয়নি আমাদের। নির্দেশনা যেকোন সময়ে আদেশ আসতে পারে আমরা আগের থেকে প্রস্তুুতি নিচ্ছি। এখনও পর্যন্ত ২৪টি শয্যা প্রস্তুত আছে বাকি ২৪টি শয্যার প্রস্তুতি সহ অন্যান কার্যক্রম চলছে। খুলনা বিশেষায়িত হাসপাতালে নতুন ডেঙ্গু ইউনিট চালু করা হলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ অনেকটা কমবে। আমরা করোনা মহামারির সময়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালু করেছিলাম। পাশাপাশি আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। আমরা চিকিৎসক, নার্সসহ অন্যান্য সরাঞ্জামাদি প্রস্তুত করেছি। এখন শুধু স্বাস্থ্য অধিদপ্তরের আদেশের অপেক্ষায় আমরা আছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button