স্থানীয় সংবাদ
খালিশপুরে মটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে মটর সাইকেল চুরি হয়েছে। শনিবার দুপুরে খালিশপুর সৌখিন টেইলার্সের সামনে থেকে মটর সাইকেলটি চুরি হয়। যার নং খুলনা মেট্রো হ- ১৪-২০৫৩। এ ঘটনায় খালিশপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে মালিক আরমান হোসেন জানান। তিনি বলেন, মটর সাইকেলটি তার ম্যানেজার দোকানের সামনে রাখেন। কে বা কারা কৌশলে মটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। খালিশপুর থানার ওসি তৌহিদুজ্জামান বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান।



