স্থানীয় সংবাদ
দৌলতপুরে দরিদ্র মহিলাদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ স্বপ্ন নারী কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকালে দৌলতপুর পাবলায় দুঃস্থ ও দরিদ্র মহিলাদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক পারভীন আক্তার স্বপ্না, সংগঠনের সভাপতি ফারহানা আফরিন তিশা, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ হাসান চৌধুরী, সুজনের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন প্রমূখ।



