খুলনায় পাম্প গুলোতে জ্বালানি তেল সরবরাহ সাময়িক বন্ধ

# বাইকারদের বেশি চাহিদায় প্রভাব পড়েছে
শেখ ফেরদৌস রহমান ঃ ইরান আমেরিকার যুদ্ধের প্রভাব পড়বে এমনটি ভাবনায় নগরীতে বাইকারদের জ্বালানি তেলের বেশি চাহিদার কারণে খুলনায় জ্বালানি তেলের পাম্প গুলোতে গতকাল শনিবার তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে তেল সরবরাহে সংকট থাকবেনা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গতকাল নগরীর বিভিন্ন তেলের পাম্পে যেয়ে দেখা গেছে এমন চিত্র। পাম্পগুলোর ফটকের সামনে বড় বাঁশের বেড়া দিয়ে প্রবেশ পথ আটকানো আর সাদা কাগজে নোটিশ দেয়া সাময়িক ভাবে তেল না থাকায় বিক্রি বন্ধ। মূলতঃ গেল দুদিন যাবৎ বিশেষ করে শুক্রবার সকাল হতে নগরীর বিভিন্ন তেলের পাম্পে দেখা যায় বাইকারদের জমায়েত। রবিবার থেকে সরকারীভাবে ঘোষনা হয় যে একজন বাইকার সর্বেচ্চ ২ (দুই) লিটারের বেশি পেট্রোল/ অকটেন ক্রয় করতে পারবেনা। এছাড়া প্রাইভেটকার গুলো ১০ লিটার এসইইভি জিপ বা মাইক্রোগাড়ীতে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত পেট্রোল বা অকটেন। পাশাপাশি লোকাল বাস বা পিকআপ এর জন্য ডিজেল সর্বেচ্চ ৭০ থেকে ৮০ লিটার, এছাড়া দুরপাল্লার বাস বা কার্ভাডভ্যান কনটেইনার ট্রাকের জন্য ডিজেল সর্বেচ্চ ২০০ থেকে ২২০ লিটার ডিজেল ক্রয় করতে পারবে। যা কার্যকর হবে আজ রবিবার। তবে এই ঘোষনার পর বাইকারেরা নগরীর বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে যেয়ে প্রতিটি গাড়ীর তেলের ট্যাংিক ফুল করে জ্বালানি ক্রয় করতে থাকে। খুলনা নতুন রাস্তায় এ্যলেনা পেট্রোলিয়াম পাম্প এলাকায় দেখা যায় বাইকারদের জ্বালানি তেল ক্রয় করতে উপচে পড়া ভিড়। এসময়ে কথা হয় বাইকার মাসুম বিল্লাহর সাথে তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সামনে তেল সংকট দেখা দিতে পারে। পাশাপাশি রবিবার হতে একজন বাইকার সর্বেচ্চ দুই লিটারের বেশি জ্বালানি তেল ক্রয় করতে পারবেনা। যে কারণে আমি আমার বাইকের ট্যাংকি ফুল লোড করতে এসছি। সামনে যদি জ্বালানি তেল সংকট দেখা যায়। আমার একক ভাবনা না বা আমি একা না দেখেন শত শত বাইকার অপেক্ষা করছে তেল ক্রয় করতে সেছে সকলে সিরিয়াল দিয়ে অপেক্ষায় আছে। তবে পাম্পে কর্মরত কর্মকর্তা ইলিয়াছ হোসেন বলেন, আজ শনিবার তাই কোম্পানির থেকে তেল উত্তোলন বন্ধ। কোম্পানিতে পর্যাপ্ত তেল মজুদ আছে। আমরা যতক্ষন তেল আছে তেল বিক্রয় করব। শেষ হলে জ্বালানি তেল বিক্রি বন্ধ করব। আগামী রবিবার হতে আবারও তেল বিক্রি করব। এছাড়া দেখা যায় নগরীর ফেরীঘাট মোড়ে কেসিসির পাম্পে, সহ নিউমার্কেট বৈকালী বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে দুপুরের আগে তেল সব বিক্রি করে বন্ধ করে দেয় তাদের প্রবেশ পথ ফটকের সামেন বাঁশ দিয়ে আটকে রাখা হয়। তবে খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সহ-সভাপতি মহিবুল হাসান বলেন, কোম্পানিতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে। কৃত্রিম সংকট থাকার কোন সুযোগ নেই। সকলে অপেক্ষা করেন দেখেন।



