স্থানীয় সংবাদ

নগরীতে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : খুলনায় ৫টি অস্ত্র উদ্ধারের পর একইদিন আবারও ১ টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ১ লাখ ৭৪ হাজার ৪শ’ টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাসসকে জানান, সন্ধ্যায় থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বেগম রাবেয়ার তিনতলা ভবনের ভাড়াটিয়ার ঘর থেকে ১টি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন এবং নগদ ১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ অভিযোগে ভাড়াটিয়া মোহাম্মদ মোরশেদ আলী (৪৫) ও কাজী কবির আহমেদ (৫০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে ১০ ঘন্টা আগে সকালে নগরীতে যাত্রীবাহী পরিবহন তল্লাশী করে ৫টি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ এক সুরাইয়া পারভীন সুমি নামে নারীকে গ্রেফতার করে পুলিশ ও মাদকদ্রব্যের টিম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button