জাতীয় সংবাদ

হাদি ও জুলাই শহীদদের স্মরণে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণইফতার

প্রবাহ রিপোর্ট ঃ শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের স্মরণে ইনকিলাব মঞ্চের উদ্যোগে গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে এ গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে একই স্থানে নামাজ আদায় করা হয়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে; গোলামী না আজাদী, আজাদী আজাদী; গোলামী না ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব; কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়; লাল জুলাইয়ে হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার প্রভৃতি। বেরোবি ছাত্রদলের উদ্যোগে ৫ হাজার শিক্ষার্থী নিয়ে গণ-ইফতার মিছিল শেষে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি হত্যার পেছনে যারা রয়েছে, তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। তারা যদি ভারতে বা অন্য কোথাও গিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, আমরা চুপ করে থাকিনি। বিভিন্ন জায়গায় ইফতার করেছি এবং ধীরে ধীরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের কথা বলেছি। আমরা আমাদের ভাইদেরকে পাঠিয়েছি, যারা ক্ষমতায় আছেন তাদের কাছে অনুরোধ করার জন্য আল্লাহর ওয়াস্তে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করেন। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কিছু নেত্রী শহীদ হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করার চেষ্টা করছে। আমরা তাদের দলের নেতাদের বলতে চাইÍ যদি আপনারা এদেরকে না থামান, তাহলে আমরা মনে করব যে এসব কর্মকা- আপনাদের প্রশ্রয়েই হচ্ছে। আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের মানুষকে সামান্য মনে করবেন না। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। এই দীর্ঘ সময়ে তারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। আপনাদের দলের অসংখ্য নেতাকর্মী ঢাকা শহরে এসে রিকশা পর্যন্ত চালিয়েছে। সেই দিনগুলো ভুলে যাবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই আমরা মাথা উঁচু করে দাঁড়াব। কোনো রাষ্ট্র সহযোগিতা করতে পারে, কিন্তু আধিপত্যবাদ আমরা মেনে নেব না, সে ভারত হোক বা আমেরিকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button