স্থানীয় সংবাদ

বাগেরহাটে শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন : ১০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে শিশু হত্যার দায়ে মোসাঃ রিকু বেগম (৬০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত-এর বিচারক ফাইজুর রহমান এই রায় ঘোষনা করেন। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেন আদালত। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। দন্ডাদেশপ্রাপ্ত রিকু বেগম ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মো. বাবর আলী শেখের স্ত্রী। মামলা সূত্রে জানাযায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মাসুদ শেখের ৫ বছর বয়সী ছেলে সাজ্জাত হোসেন নিখোঁজ হয়। পরেরদিন ১১ ফেব্রুয়ারি স্থানীয় শামীম নামের এক ব্যক্তির ঘেরের পাশে পরিত্যক্ত কচুরিপানার মধ্য থেকে সাজ্জাতের মরদেহ উদ্ধার করা হয়। এর পরেরদিন ১২ ফেব্রুয়ারি সাজ্জাতের বাবা মাসুদ শেখ রিকু বেগমকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা করেণ। মামলায় মাসুদ শেখ অভিযোগ করেন, রিকু বেগম তার ছেলেকে গলা টিপে হত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত, দীর্ঘ স্বাক্ষ প্রমান শেষে আদালত এই আদেশ দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আলতাফ হোসেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো. ফয়সাল আরেফিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলতাফ হোসেন বলেন, হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমনার আদেশ দিয়েছে আদালত। তিনি পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button