জাতীয় সংবাদ

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

প্রবাহ রিপোর্ট : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। তাছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিবো আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দিবে।”
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরীর একে স্কুল মাঠে জামায়াতের মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রমজানের ফজিলত সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, “কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি মাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায়বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এ বিধান ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায় তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি, ডিসি, এমপি মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন তাহলে কোনো অনিয়ম শোষণ জুলুম সমাজে থাকবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button