জাতীয় সংবাদ

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন : নোয়াব

প্রবাহ রিপোর্ট ঃ এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। এর আগে সরকারের পক্ষ থেকে ঈদের ছুটি ঘোষণার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ঈদের ছুটি ৫ দিন করার দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button