জাতীয় সংবাদ

প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা নিয়ে আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদের বৈঠক

প্রবাহ রিপোর্ট ঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুহেল দাউদের নেতৃত্বে এফবিআই’র চার সদস্যের এক প্রতিনিধিদল। বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআই’র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্মাণাধীন ভবনের পাশে খেলছিল দুই শিশু, দেয়ালচাপায় ঝরল প্রাণ রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button