জাতীয় সংবাদ

দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ড্রোন : বাংলাদেশিসহ আহত ৪

প্রবাহ রিপোর্ট ঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটল। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন। এ ছাড়া ঘানার দুই নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। ঘটনার সময় উপস্থিত এক যাত্রী জানান, ড্রোন ভূপাতিত হওয়ার আগে যাত্রীদের কাচের জানালা থেকে দূরে সরে যেতে এবং নিরাপদ স্থানে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে শনিবারও (৭ মার্চ) বিমানবন্দরের টার্মিনাল ভবনের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button