স্থানীয় সংবাদ

দৌলতপুরে ইজিবাইক নিয়ে চালক উধাও : থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর এলাকায় ইজিবাইক নিয়ে চালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা যায়, ২০ জানুয়ারি দৌলতপুর পাবলা আইয়ুব আলী সড়কের তিন দোকানের মোড়ের মো. রুবেল মোল্লা ইজিবাইক মালিক তার গাড়ি ভাড়ায় চালানোর জন্য মাদারীপুরের পিয়ারপুর গ্রামের বক্কর সিদ্দিকের ছেলে মো.সাজ্জাদ মুন্সীর কাছে দেন। কিছুদিন নিয়মিত গাড়ি চালালেও হঠাৎ করেই ওই চালক ইজিবাইকটি নিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। খোয়া যাওয়া ইজিবাইকের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক দৌলতপুর থানায় ২৪ জানুয়ারি সাধারণ ডায়েরি করেছেন। থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নিখোঁজ চালক ও ইজিবাইক উদ্ধারে চেষ্টা চলছে। দ্রুত ইজিবাইক উদ্ধার এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মালিক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button