জাতীয় সংবাদ

দাম না বাড়িয়ে পেট্রোল-ডিজেলে শুল্ক কমাল ভারত

প্রবাহ রিপোর্ট ঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে পেট্রোল ও ডিজেলে শুল্ক কমিয়েছে ভারত। তবে সাধারণ ক্রেতাদের আগের দামেই তেল কিনতে হবে। কেন্দ্রীয় সরকার লিটার প্রতি ভারতীয় মুদ্রায় ১০ টাকা করে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। এতদিন পেট্রোলে ভারতীয় মুদ্রায় ১৩টাকা করে ও ডিজেলে ১০ টাকা করে শুল্ক নিত ভারত সরকার। নতুন ঘোষণার ফলে পেট্রোলের ক্ষেত্রে তা তিন টাকায় ও ডিজেলের ক্ষেত্রে শূন্যে নেমে এল। এই সিদ্ধান্ত ১৫ দিন পরে পুনর্বিবেচিত হতে পারে বলেও সরকারের তরফে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সেই প্রেক্ষিতে ভারতের তেল সংস্থাগুলিকে যাতে ক্রেতার ওপরে বাড়তি দাম চাপিয়ে না দিতে হয়, আবার তেলের দাম না বাড়ালে যাতে সংস্থাগুলিরও ক্ষতি না হয়, সেজন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার সে দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছে, দেশে যথেষ্ট পরিমাণে জ্বালানি তেল মজুত আছে। তবুও সাধারণ মানুষের মধ্যে যে ‘প্যানিক বাইয়িং’-এর প্রবণতা দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button