স্থানীয় সংবাদ

দীর্ঘ অপেক্ষার পর আসছে খুলনা এনসিপির কমিটি

# কেন্দ্রীয় প্রতিনিধি দল খুলনায়
# আলোচনায় একাধিক প্রার্থী

এম সাইফুল ইসলাম ঃ খুলনা জেলা ও খুলনা মহানগরীর নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে বৃহস্পতিবার খুলনা সফর করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সরজিস আলম ও সারোয়ার তুষার। এছাড়া রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। নগরীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন তারা। এখানে আহ্বায়ক ও সদস্য সচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জেলা কমিটির শীর্ষ পদ পেতে সাক্ষাৎকার দিয়েছেন শওকত হোসেন বাবুল, আবু শাহাদাৎ বাবুল, মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, জাহিদুর রহমান প্রিন্স, আরিফুজ্জামান উজ্জল, কদরুল হাসান, হাসানুর রহমান। এদিকে মহানগর কমিটিতে আলোচনায় রয়েছেন শরিফুল ইসলাম আহাদ, আহম্মেদ হামীম রাহাত, ডাঃ আব্দুল্লাহ চৌধুরি ও সাইফ নেওয়াজ।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন শুরু করেছে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র খুলনা জেলার প্রধান সমন্বয়কারি মাহমুদুল হাসান ফয়জুল্লাহ দলের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগরের কমিটি গঠনের লক্ষে দলের শীর্ষ নেতারা খুলনায় অবস্থান করেছেন। আশা করি খুলনায় এনসিপিকে গতিশিল করার লক্ষে খুব শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button