স্থানীয় সংবাদ

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারাকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীপন্থি আইনজীবীদের নেতা অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতারণার একটি মামলায় তিনি আমালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন।
তবে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৪ এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আ’লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন পালিয়েছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মাসুদুর রহমান জানান, দুুপুরে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা জামিনের জন্য আদালতে আসেন। সেখানে তিনি জামিনের জন্য যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তার আবেদন আদালত গ্রহণ না করে কারাগারে পাঠিয়ে দেন।
২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়। ওই মামলায় তিনি জামিনের জন্য আদালতে এসেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button