খুলনা শীর্ষ সন্ত্রাসী ‘কাবা’ ও সহযোগী আরিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ রনি শোখ ওরফে ‘কাবা’ (৩৪) এবং তার সহযোগী মোঃ আরিফ হোসেন কাজী (৩০) গ্রেফতার হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত প্রায় ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে কেএমপি ডিবির একটি বিশেষ দল অংশ নেয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রনি শোখ ওরফে কাবা। সে শেখপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেন এর পুত্র এবং মোঃ আরিফ হোসেন কাজী। সে শেরে বাংলা বিকে রায় রোডের এলাকার বাসিন্দা জামির চান এর পুত্র। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিল। কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, অভিযানের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তাদের আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


