জাতীয় সংবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

প্রবাহ রিপোর্ট ঃ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিনে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ বি এম খায়রুল হক ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন। এরপর জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতির মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৬ সালের এপ্রিল ও মে মাসে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে তার জামিন বহাল হলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে এতদিন তিনি কারামুক্ত হতে পারেননি। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button