স্থানীয় সংবাদ

গণসংবর্ধনায় খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্তর ঘোষনা দিলেন প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেছেন, সেবা মূলক প্রতিষ্ঠান খুলনা জেলা পরিষদ’কে দুর্নীতি মুক্ত ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগতদিনে পার্সেন্টজ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায়নি। উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। ফাইল চুরি, এমন কি টাকা নিয়েও বহু প্রতিষ্ঠান বরাদ্দ পায়নি এ ধরনের বহু অভিযোগ আছে। তিনি আরোও বলেন,প্রধানমন্ত্রী ভালোবেসে আমাকে প্রশাসক নিয়োগ দিয়ে সম্মানিত করেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তিনি ঘোষনা দেন এখন থেকে জেলা পরিষদের বরাদ্দ পেতে আর কোন উৎকচ বা টাকা লাগবে না। পাইকগাছা-কয়রার মানুষের পাশে থাকার ওয়াদা করে বাপ্পি অভিযোগ করেন ,ঈদের সময় প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রত্যেক নির্বাচনী এলাকার এমপিদের নামে ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। কিন্ত খুলনা-৬ আসনে জামায়াতে’র এমপি সেই বরাদ্দ সার্বজনীন না করে আত্মকেন্দ্রীক ভাবে তার দলের নেতা-কর্মীদের মধ্যে ভাগ বন্টন করে দিয়েছেন। সর্বশেষ তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই ঘের দখল, জমি দখলসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। অন্যায় কর্মকান্ডের কোন রকম তদবির হবে না,এদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের পাশাপাশি তিনি আইনী পদক্ষেপের ঘোষনা দেন। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, আহ্বায়ক কমিটির তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল।এছাড়াও পাইকগাছা প্রেসক্লাব, ছাত্রদল,,পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমিতি,পোনা ব্যাবসায়ী সমিতি,ক্যামিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, সরল কালিবাড়ী মন্দির, বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলন্তিকা সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক’কে পুষ্পমাল্য অর্পণ করে শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button