আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

প্রবাহ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি নিজে এবং ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক দেশ রক্ষায় ‘জীবন উৎসর্গ’ করার জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই মন্তব্য করেছেন তিনি।
এক্সে দেওয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘১৪ কোটিরও বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আছি এবং ভবিষ্যতেও তা থাকবো।’’
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে উচ্চপর্যায়ের বেশ কিছু হত্যাকা- ঘটিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সেক্রেটারি আলী লারিজানিও রয়েছেন।
এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি-আমেরিকান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
এদিকে, এই যুদ্ধের অবসানের শর্ত হিসেবে বারবার সময়সীমা নির্ধারণ এবং পরে তা পিছিয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া উল্লেখযোগ্য হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি উল্লেখযোগ্য প্রস্তাব। এটি বড় পদক্ষেপ হলেও যথেষ্ট ভালো নয়।
ট্রাম্প বলেছেন, ‘‘তারা যদি যা করার কথা তা করে, তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। তারা সেটি জানে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button