জাতীয় সংবাদ

ইরানি রকেটের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলের মধ্যাঞ্চল

প্রবাহ রিপোর্ট ঃ ইরান থেকে ছোঁড়া রকেট বৃষ্টির কবলে পড়ে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এছাড়া গিভত সমুয়েল এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হায়োম। পেতাহ তিকভার মেয়রের বরাত দিয়ে মারিভ পত্রিকা জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই শহরে প্রায় ১৫০টি স্থানে রকেট আঘাত হেনেছে। যুদ্ধের এই ভয়াবহতায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ২ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়ে ঘর ছেড়েছেন অন্তত ১৬০ জন মানুষ। অন্যদিকে, লেবানন থেকে পরিচালিত হামলার কবলে পড়েছে উত্তরের উপকূলীয় শহর নাহারিয়া। কান নিউজ আউটলেটের তথ্যমতে, সেখানে তিনটি স্থানে রকেট আঘাত হেনেছে। একটি চলন্ত গাড়িতে আগুন ধরে গেলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button